রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

স্কুল ছাত্র রকি হত্যার দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম রুম্মন, মৌলভীবাজার: শ্রীমঙ্গলে স্কুল ছাত্র ইব্রাহীম মিয়া রকি হত্যাকারী সাব্বির ও ফয়সালের সহযোগীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত রকির মা-বাবা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রকির-বাবা দুলাল মিয়ার পক্ষে রকির মা মমতাজ বেগম লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এসময় রকির মা কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যাকারীদের বিচারের জন্য শ্রীমঙ্গল পুলিশ প্রশাসন, মৌলভীবাজার পুলিশ সুপার ও ডিআইজি মহোদয়ের নিকট জোড় দাবী জানান।

এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। রকির মা-বাবা বলেন আমার ছেলেকে শুধু সাব্বির ও ফয়সাল হত্যা করেনি সাথে সজিব, রিফাত, অন্তর, রনি, সাব্বিরসহ আরো ৫জন জড়িত ছিলো ।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় ফিনলে কোম্পানীর ভুড়ভুড়িয়া চা বাগানের বধ্যভূমির পাশের একটি গাছের সাথে বাধাঁ অবস্থায় উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে ইব্রাহীম মিয়া রকির (১৫) মরদেহ উদ্ধার করা হয়। সে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে ইব্রাহীম নিখোঁজ ছিল। এ ঘটনায় রাতে মাইকিং করে তার সন্ধান চাওয়া হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে চা বাগানের শ্রমিকরা বাগানে কাজে গেলে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com