রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রমিকদের হাতাহাতির ঘটনায় এক ঘন্টা সড়ক অবরোধ, চরম দুর্ভোগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে গড়ি ক্রস করা নিয়ে বাস ও টমটম শ্রমিকের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে প্রায় এক ঘন্টা সময় ধরে অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে শতশত যাত্রী ও এলকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ-আউশকান্দি লাইনের ফিঅমানিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুটিজুরী বাজারের দিকে যাওয়ার পথে মিরপুর জোড়া ব্রিজের কাছে দুলিয়াখাল রোডে গাড়ি ক্রস করা নিয়ে টমটম চালক ফরিদ মিয়া ও বাস চালক আব্দুল আলীর মধ্যে বাকবিতম্বা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাস শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে সড়কে গাড়ি আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে প্রায় এক ঘন্টা সময় ধরে অবরোধ করে রাখেন।

অবরোধে আটকে পড়া ঢাকাগামী এনা পরিবহনের সাইফুল ইসলাম নামে এক বিদেশ যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দিয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। আজকে এই সমস্যার কারণে আমার ফ্লাইটটি যদি মিস হয় তাহলে আমি মারাত্মক ক্ষতির সম্মুখিন হব।

খবর পেয়ে বাহুবল সার্কেলের সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৬ টার দিকে ব্যাড়িকেড তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com