মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন

চুনারুঘাটে ভারতীয় চা পাতাসহ চোরাকারবারি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাটে ৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাই চা পাতাসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা র্নিবাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে ৪০ বস্তা ভারতীয় চোরাই চা পাতাসহ শহিদুল ইসলাম (৩২) কে আটক করেন। সে দক্ষিন দেওরগাছ গ্রামের আব্দুল হাসিমের ছেলে।

আটকৃত চোরাকারবারিকে চুনারুঘাট থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com