রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বনার্ঢ্য আয়োজনে লাকসামে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : হাঁটি হাঁটি পা করে ২১তম বর্ষের পদার্পণ করেছে সত্যের সন্ধানে নির্ভিক পাঠকের অন্তরের ঠাঁই করে নেয়া দৈনিক যুগান্তর। ‘‘একুশ মানে এগিয়ে চলা’’ এ স্লোগানে বনার্ঢ্য আয়োজনে গতকাল মঙ্গলবার লাকসামে কেক কাটা ও র‌্যালীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্র্ষিকী পালিত হয়েছে। পাশাপাশি কেক কেটে আনন্দ ভাগ করে নেন পাঠক, শুভাকাক্সক্ষীসহ সংশ্লিষ্টরা।

এসময় যুগান্তরের উত্তোরত্তর সাফল্য কামনা করে বক্তব্য করেন বক্তারা। পাাশাপাশি সত্য প্রকাশে নির্ভিক থেকে যুগান্তর বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখতে বলে আশা প্রকাশ করেন তারা।

কুমিল্লার লাকসামে মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১ মিনিটে লাকসাম প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যুগান্তরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম.এ মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের নবীন-প্রবীণের মিলন মেলা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, সহকারী কশিশনার (ভূমি) উজালা রানী চাকমা, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড.রফিকুল ইসলাম হিরা, লাকসাম থানা অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ড. সরওয়ার উদ্দিন সিদ্দীকি, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংবাদিক মশিউর রহমান সেলিম, শহিদুল ইসলাম শাহীন, জাফর আহমেদ, হুমায়ুন কবির মানিক, আবুল কালাম, নুরু উদ্দিন আজাদ,মিজানুর রশিদ,কামাল উদ্দিন, চন্দন সাহা, আবদুর রহিম, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, মোজাম্মেল হক আলম, শাহ নুরুল আলম, দেবব্রত পাল বাপ্পী, সেলিম চৌধুরী হীরা, ওমর ফারুক, মাসুদুর রহমান, জাহিদ হোসেন, আবদুল কাদের অপু, বাবুল, আবদুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com