রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে অটো রাইসমিলের চুলা বিস্ফোরণে নিহত ১, আহত ৫

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) :  নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন এলাকা কলেজ রোডের টেকাদিঘী অটো রাইস মিলের বয়লার এর চুলা বিস্ফোরণে নাসির মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫ জন।

বুধবার (০৫ ফেবুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইচ ও বয়লার মিল এ ঘটনাটি ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে নবীগঞ্জ শহরতলীর ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলের বয়লার এর চুলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত আরো ৫ জন। বিকট শব্দে আতংকিত হয়ে যান পুরো শহরের মানুষ। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রুটির কারণেই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com