শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নির্মাণাধীন কালভার্টের নীচে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে একটি নির্মাণাধীন কালভার্টের নীচে মোটরসাইকেলসহ পড়ে সনাতন কর্মকার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নং সেকশন থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্মাছড়া চা বাগানের সেকশন রোডে একটি কালভার্টের নির্মান কাজ চলছিলো, সকালে শ্রমিকরা এসে দেখে ওই নির্মানাধীন কালভার্টের নীচে এক ব্যাক্তি মটরসাইকেলসহ পড়ে আছে ৷ পরে শ্রমিকরা শ্রীমঙ্গল থানায় খবর দেয় ৷

শ্রীমঙ্গল থানা পুলিশ খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সকালে আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি ৷

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com