রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

সিলেট বিভাগে সম্মাননা পেলেন ২৫ জয়িতা

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চার জেলার শ্রেষ্ঠ ২৫ জন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদফতর ও বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের আয়োজনে ‍বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কবি নজরুল অডিটোরিয়ামে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে পাঁচটি ক্যাটাগরিতে সিলেট বিভাগের ৪ জেলায় ৫ জন করে জেলা পর্যায়ে ২০ জন ও বিভাগীয় পর্যায়ে ৫ জন মোট ২৫ জন নির্বাচিত নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। সিলেট বিভাগীয় কমিশনার এনডিসি মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য শামীমা আক্তার খানম ও সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জয়বুনেচ্ছা হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার এবং মহিলা বিষয়ক অধিদফতর মহাপরিচালক ( গ্রেড-১) পারভীন আকতার।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সিলেট জেলা কালচারাল অফিসের অসিত বরণ দাস গুপ্ত ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়।

সিলেটে মিনারা বেগম, আছিয়া খানম শিকদার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাসরিন সুলতানা লাকি, সালেহা বেগম এবং শামসুন্নাহার চৌধুরী।

সুনামগঞ্জে ছালেহা বেগম, সামিনা চৌধুরী মনি, স্বর্ণালী দে, ছায়া রাণী চৌধুরী এবং রানী দাস।

হবিগঞ্জে সেলিনা আক্তার, শেখ সুমা জামান, শিল্পি রানী মোদক, মোছা. সাহিদা আক্তার রেজিয়া এবং নুরুন্নাহার বেগম।

মৌলভীবাজারে রওশন আরা বেগম, রুমানা আক্তর রুবি, নাজমীন আক্তার, হাজেরা আক্তার এবং রীতা দত্ত।

এছাড়াও সিলেট বিভাগে ৫ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ৫ শ্রেষ্ঠ জয়িতা। তারা হলেন, অর্থনৈতিক সাফল্যের জন্য সিলেটের মিনারা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতার জন্য মৌলভীবাজারের নাজমীন আক্তার, সফল জননী হিসেবে সিলেটের শামসুন্নাহার চৌধুরী এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সিলেটের আছিয়া খানম শিকদার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com