বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলায় পিকআপের ধাক্কায় আব্দুল বাছিদ মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

উপজেলার শাহাজিবাজার এলাকায় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বাছিদ মিয়া উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলযোগে ভুনবীর থেকে শ্রীমঙ্গল শহরের শাদিমহল কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন বাছিদ মিয়া। শাহাজিবাজার এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি পিকআপ। এতে বাছিদ মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে মারা যান। এ ঘটনায় পিকআপের চালক সেলিমকে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, পিকআপের ধাক্কায় বরযাত্রী আব্দুল বাছিদ মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালককে আটক করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com