সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে নাগরিক সংলাপ

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ  নির্বাচন  সহিংসতামুক্ত ও  শান্তিপূর্ন পরিবেশে  অনুষ্টানের লক্ষ্যে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর আয়োজনে শান্তিতে বিজয় প্রতিপাদ্য বিষয়ের উপর রবিবার সকালে ওসমানী সড়কের শিক্ষা সার্কেল সেবা কেন্দ্রে মিলানায়তনে জনসচেতনতা মুলক এক নাগরিক সংলাগ অনুষ্টিত হয়।

আইডিয়ার হবিগঞ্জ জেলা সমন্বয়কারী  মোঃ ওয়াদুদ  ফয়সল চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা সমন্বয়কারী উজ্জ¦ল দেবের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু সালেহ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর বিএনপির সাংগঠনিক যুবরাজ গোপ ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাসদের সমন্বয়ক এমপি প্রার্থী চৌধুরী ফয়সল শোয়েব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি নারায়ন রায়, পৌর কৃষকলীগের সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলানা হোসেন, উপজেলা বিএনপি নেতা নুরুল গনি চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, সারেগামা সংগীত একাডেমী ও প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি বিন্দু সুত্রধর, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফুলন দাশ, রিলেশনস টু পিপলস সদস্যবৃন্দ।

নাগরিক সংলাপে  বক্তাগন বলেন, নবীগঞ্জ হলো রাজনৈতিক সহবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল রাজনৈতিক দলের আন্তরিকতা ছাড়া কোনভাবেই একটি সহিংসতামুক্ত  ও শান্তিপূর্ন নির্বাচন সম্ভব নয়। তাই নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এরুপ জনসচেতনতামুলক কার্য্যক্রম অব্যাহত রেখে সর্বত্র শান্তি বজায় রাখার আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com