রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে শিল্পকলা একাডেমীর কমিটি গঠন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভার মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।

লাকসাম উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, রুহুল আমিন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ চেয়ারম্যান, সদস্য যথাক্রমে- সহকারী কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, লাকসাম পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে.এম মাহবুবুর রহিম, সাংস্কৃতিক কর্মী গোলাম রাব্বানী, সুশীল আশ্চর্য্য, লিটন সিংহ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা জানান, লাকসামের সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করাই উপজেলা শিল্পকলা একাডেমির মূল লক্ষ্য। ইতোমধ্যে এলজিআরডি মন্ত্রীর আন্তরিকতায় শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের জন্য বরাদ্দ এলেও জায়গার অভাবে করা যাচ্ছে না। শীঘ্রই জমি অধিগ্রহনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com