রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

চুনারুঘাটে সড়কের লোড ব্যারিকেড ভেঙ্গে দিল বালু খেকুরা

কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ) : চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী- বাসুদেবপুর -রানীগাঁও এলজিইডি সড়কের সাটিয়াজুরী রেল গেইট সংলগ্ন রাস্তায় দেয়া  লোড ব্যারিকেড (পাকা গেইট) ভেঙ্গে দিয়েছে বালু খেকুরা।

শুক্রবার রাতের আধারে অবৈধ বালু ও মাটি খেকুরা এস্কেবেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রভাবশালী কিছু লোক করাঙ্গী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ট্রাক দিয়ে নিতে না পারায় রাতের আধারে ভেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাস্থলে লোক পাটিয়ে ব্যবস্থা নিবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com