রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে একটি গ্রামীন রাস্তায় ৪ বার নাম পরিবর্তণ করে সরকারী বরাদ্দ নিয়ে পুরো ২০ লক্ষাধিক টাকা ইউপি চেয়ারম্যান পকেটস্থ করেছেন মর্মে অভিযোগ উঠেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের বাগহাতা গ্রামের আব্দুর রহমান মিয়ার পুত্র আব্দুর রউফ।

অভিযোগ সূত্রে জানা যায়, কাবিটা প্রকল্প ২০১৮-১৯ অর্থ বছরে আনন্দ বাজার থেকে সরালিয়া হাটি পর্যন্ত রাস্তা নির্মাণে” বরাদ্দ হয় ২ লাখ ৯৯ হাজার ১ শত ৪৫ টাকা। কর্মসৃজন প্রকল্প থেকে একই রাস্তার নাম পরিবর্তণ করে একই অর্থ বছরে আনন্দ বাজার উকিল মিয়ার দোকান থেকে চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণে ৬ লাখ টাকা বরাদ্দ হয়। একই রাস্তার নাম পরিবর্তণ করে পূর্বের বরাদ্দ কর্মসৃজন প্রকল্প ২০১৭-১৮ অর্থ বছরে আনন্দ বাজার হতে সরালিয়া হাটির জামে মসজিদ হয়ে সরালিয়া হাটির পূর্ব মাথা পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য ১১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ হয়। একই রাস্তার নাম পরিবর্তণ করে চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সরালিয়া হাটির জামে মসজিদ পর্যন্ত রাস্তা পূনঃনির্মাণে ২০১৭-১৮ অর্থ বছরে  টিআর প্রকল্পের ৬১ হাজার ৯ শত ২৭ টাকা বরাদ্দ হয়। ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরে একই রাস্তার ৪ বার নাম পরিবর্তণ করে সর্বমোট ২০ লাখ ৮১ হাজার ৭২ টাকা বরাদ্দ নিয়ে ওই রাস্তায় কোন রকম কার্যক্রম না করে সমুদয় টাকা অভিনব কায়দায় আত্মসাৎ করেছেন বানিয়াচং ৬ নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এরশাদ আলী।
এব্যাপারে চেয়ারম্যান এরশাদ আলী জানান, তিনি বরাদ্দ পেয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় কাজ করিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার জানান, অভিযোগে কেউ দোষী হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com