সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : আরডিআরএস বাংলাদেশ বাহুবল উপজেলা কর্তৃক আয়োজিত দেয়ালিখা উৎসব, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা প্রথম স্থান অর্জন করে সানশাইন মডেল হাইস্কুল। সোমবার সকাল ১১ টায় উপজেলার সানশাইন মডেল হাইস্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মোঃ আজিজুর রহমান, আরডিআরএস বাংলাদেশ হবিগঞ্জ জেলা।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাহুবল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। দেয়ালিখা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে পাইলট স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে গ্রীনপার্ক স্কুল এন্ড কলেজ।
এছাড়া কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।