রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৫০ লক্ষাধিক টাকার মালামাল খোয়া

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমপর গ্রামের এক প্রবাসী বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে বলে ভুক্তভোগী পরিবারের দাবী।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী বাড়ির মালিক নুরুল শাহ জানান, কিছুদিন পূর্বে তাঁর ভাই পরিবার নিয়ে লন্ডন থেকে বাড়িতে এসেছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষাধিক টাকা, ৩৫ ভড়ি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের হামলায় নুরুল শাহ (৩৮), ও তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। পরে লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশিদের জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা প্রচার করতে থাকলে এরই মধ্যে ডাকাতদল পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com