রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মাটিয়ান হাওরের স্লুইসগেট বন্ধ, দুশ্চিন্তামুক্ত কৃষক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:পাঠলাই নদীর পানি বৃদ্ধি ও আগাম বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরে পানি প্রবেশ করে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংখায় স্লুইসগেট বন্ধ করে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ।

গত কয়েকদিন দিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় স্লুইস গেইটের ফাঁক দিয়ে পানি ঢোকা অব্যাহত ছিল।  এতে করে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংখায় মাটিয়ান হাওর পাড়ের কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন।তবে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্লুইস গেইটের ফাঁক বন্ধ করে দেওয়ায় বর্তমানে দুশ্চিন্তামুক্ত হয়েছেন কৃষকরা।

মাটিয়ান হাওরের ইজারাদার ইউছুব আলী জানান, মাটিয়ান হাওরে পানি বৃদ্ধির আশংখায় গত রবিবার ২৩ ফেব্রুয়ারি হাওরের পানি নিষ্কাশনের রাস্তায় একটি অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। তবে স্থানীয় একটি পক্ষ এ বাঁধটির কারনে মাছ ধরতে না পারার ক্ষোভে উদ্দেশ্য প্রনোদিতভাবে ইজারাদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে অভিযোগ করছে।

মাটিয়ান হাওর পাড়ের কৃষক ইসলাম উদ্দিন বলেন, কৃষকদের স্বার্থে পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুত স্লুইচ গেইট বন্ধ করে দেয়ায় আমরা এখন দুশ্চিন্তামুক্ত।

তাহিরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারি প্রকৌশলী ইমরান হোসেন জানান, আগাম বৃষ্টির পূর্বাভাসে পানি বৃদ্ধির আশংখায় মাটিয়ান হাওরের স্লুইস গেইট বন্ধ করে দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com