রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে প্রবীন ব্যবসায়ী তোতা মিয়া’র মৃত্যুতে এমপি মিলাদ গাজীর শোক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাইয়ের বড় ভাই তোতা মিযার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, তোতা মিয়া মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সিলেট ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বাহুবল হাসপাতাল এলাকার বাসিন্দা তোতা মিয়া মৃত্যুকালে এক কন্যা ও তিন পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাযা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com