রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

চুনারুঘাট সীমান্তে ২০ কেজি গাঁজা জব্দ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাট চিমটিবিল সীমান্তে ২০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় চিমটিবিল সীমান্তের ৭৩ পিলারের সামনে থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

বিজিবি’র নিজস্ব গোয়েন্দা মো. নাসির মিয়ার গোপন সংবাদের ভিত্তিতে চিমটিবিল ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন ও হাবিলদার মহসীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ গাঁজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা হবে। নিয়মানুযায়ী ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব গাঁজা ধ্বংস করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com