রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সরকারি খাল থেকে মাটি উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদন্ড

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করায় দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

দন্ডপ্রাপ্তরা হলেন বানিয়াচং ২নং ইউনিয়নের আমিরখানী মহল্লার মৃত ইউনুস আলীর পুত্র ফয়েজ মিয়া (৩০) ও একই মহল্লার মৃত জাবেদ আলীর পুত্র মহসিন মিয়া (২৬)।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে আমিরখানী সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষনিক অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। পরে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

অবৈধভাবে সরকারি খাস ভূমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উল্লিখিত দুইজনকে আলাদাভাবে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান। একপর্যায়ে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাান জানান,সরকারের খাস খতিয়ান থেকে কেউ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করতে পারবেনা। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ভ্রাম্যমান আদালতকে সাহায্য করেন বানিয়াচং থানা পুলিশের একটি দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com