সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ জেলা আ’লীগের ৮টি ইউনিটের সম্মেলন স্থগিত

রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আওতাধীন ৭টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ৮টি ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণার পর সবগুলো ইউনিটের সম্মেলন স্থগিত করা কয়েছে।

বিষয়টি মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) বিকেলে দৈনিক “তরফ নিউজ”কে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

তিনি জানিয়েছেন-আগামী মার্চ মাসে মুজিববর্ষ শুরু হওয়ার কারণে এবং এই মাসে দলীয় নানা অনুষ্ঠান থাকায় ঘোষিত ইউনিটগুলোর সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়েছে। সম্মেলনের নতুন তারিখ শীঘ্রই সেন্ট্রালের সাথে পরামশ্য করে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত গত শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত টানা তিন ঘন্টা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা শেষে এসব ইউনিটের সম্মেলনের তারিখ ঘোষণা করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) হবিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।

ঘোষিত অনুযায়ি ইউনিট গুলোর সম্মেলনের তারিখ হল-১৩ মার্চ (মঙ্গলবার) আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,১৪মার্চ (শনিবার) মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,১৯মার্চ (বৃহস্পতিবার) বাহুবল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,২৮মার্চ (শনিবার) হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,২৯মার্চ (রবিবার) চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,৩০মার্চ (সোমবার) নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,৩১মার্চ (মঙ্গলবার) বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও ৫এপ্রিল (রবিবার) হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মেলনকে স্বাগত এবং নিজনিজ বলয়ের নেতাদের স্বাগত জানিয়ে তাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরণের পোস্ট/কমেন্ট করে যাচ্ছিলেন নেতাকর্মীরা। আর বর্তমান ও ভবিষ্যতে নেতৃত্বে আসা নেতাদের মধ্যে দেখা দিয়েছিল প্রাণচাঞ্চল্য। তৃণমুল নেতাকর্মীদের মাঝে অনেকটাই চাঙ্গা আমেজ দেখা দিয়েছিল। পদপপ্রত্যাশী নেতারা কেন্দ্রীয় নেতাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ রক্ষা ও তৃণমূল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। তবে সম্মেলনের তারিখ শেষ পর্যন্ত স্থগিত করায় অনেকটাই বিমুর্ষভাব দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com