রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪ শ’ ২২ জন

তরফ নিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮২ হাজার ৪ শ’ ২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এই বৃত্তির ফলাফল প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির ফলাফল দেয়া হয়েছে। চলতি বছর পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে মেধা তালিকায় (ট্যালেন্টপুলে) বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫ শ’ জন।

তিনি বলেন, পূর্বের চেয়ে ছাত্র-ছাত্রীর বৃত্তি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৃত্তির অর্থের পরিমানও বাড়ানো হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তদের ২০১৫ থেকে ২ শ’ টাকা থেকে বাড়িয়ে ৩ শ’ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে দেড় শ’ টাকার পরিবর্তে ২ শ’ ২৫ টাকা করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা বা থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বন্টন করা হয়। সাধারণ বৃত্তি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা হয়।

এবার মোট ৮ হাজার ২৪ টি ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ডের প্রতিটিতে ৬টি (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) হিসাবে ৪৮ হাজার ১ শ’ টি এবং অবশিষ্ট ১ হাজার ৩ শ’ ৫৬ টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা বা থানা হতে আরো ২টি (১ জন ছাত্র ও ১ জন ছাত্রী) করে ৫ শ’ ১১টি উপজেলা বা থানায় ১ হাজার ২২ টি সাধারণ এবং আরো অবশিষ্ট ৩ শ’ ৩৪ টি বৃত্তি হতে প্রতিটি জেলা হতে আরো ৪টি (২ জন ছাত্র ও ২ জন ছাত্রী) করে ৬৪টি জেলায় ২ শ’ ৫৬ টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তির ফলাফল অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট http://www.dpe.gov.bd/  এ এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।
প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয় ২০১৯ সালের ১৭ নভেম্বর। এতে ২৯ লাখ ৩ হাজার ৬ শ’ ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com