রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাকসামে দুই দিনব্যাপী জনগণের সম্মেলন উদ্বোধন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা : কুমিল্লার লাকসামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-লাকসাম এপির আয়োজনে মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সহযোগী সংগঠন ভিডিসি, চাইল্ড ফোরাম, সিবিও, বিভিন্ন এনজিও সংস্থা সরকারি, বেসরকারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে লাকসাম এপির তালিকাভূক্ত শিশু ও স্থানীয়দের জন্য আগামী চার বছরের নতুন কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার বিষয়ে দুইদিন ব্যাপী জনগণের সম্মেলন শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম এপির প্রোগ্রাম অফিসার সুব্রত মল্লিকের সঞ্চালনায় প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, বাকই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ওমর আলী, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, মিঠুন চক্রবর্তী, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিজনেস প্রতিনিধি কোহিনুর প্রীতি, লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, মহাসীন খান, লাকি গোমেজ, টেকনিক্যাল বিশেষজ্ঞ আবদুল আজিজ, লাকসাম এনজিও সমন্বয় ফোরামের সম্পাদক মোঃ শাহাব উদ্দিন তুহিন, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মোঃ আবু সাইদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com