রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে বিক্ষোভ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবীতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আছর বাদ সম্মিলিত উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে চুনারুঘাট সদর মসজিদ এলাকা থেকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জামেয়া শামছুল উলুম চুনারুঘাট মাদ্রাসার প্রধান পরিচালক হযরত মাওলানা জহুর আলী।

মুফতি মাওলানা হারুনুর রশীদ চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহিম। হযরত মাওলানা আব্দুল কাইয়ূম, হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান, শামছুল হক তালুকদার, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আশিকুর রহমান, শামীম চৌধুরী, মুফতি হাম্মাদুর রহমান ও তাউছ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকার টঙ্গী ইজতেমার পরে আর কোন ইজতেমা নেই। তাবলিক জামাত থেকে বিচ্যুত সাদপন্থীদের ইজতেমা বন্ধের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। সাদপন্থীরা আগামী ২৭, ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ শহরতলী সুলতান মাহমুদপুর এলাকায় সাদপন্থীরা ইজতেমা করার উদ্যোগ নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com