শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি আগামী নির্বাচনকে স্মরণীয় করে রাখতে হবে: ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বাহুবলে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সকল এলাকায় বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া

ভেজাল ঔষধ বিক্রির দায়ে ফার্মেসী মালিককে জরিমানা

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা: ভেজাল ঔষধ বিক্রির অভিযোগে কুমিল্লার লাকসামে এক ফার্মেসী মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রম্যমাণ আদালতের বিচারক এ কে এম সাইফুল আলম এই রায় প্রদান করেন। এ সময় উদ্ধারকৃত ভেজাল ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাকসাম পৌর শহরের বাইপাস এলাকায় ন্যাশনাল ফার্মেসিতে ভেজাল ওষধের সন্ধান পেয়ে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসন এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ফার্মেসি এবং ফার্মেসি মালিকের বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নামিদামি কোম্পানির ভেজাল ঔষুধ উদ্ধার করেন।

একটি সূত্র জানায়, ওই ফার্মেসির মালিক চাঁদপুর জেলার মতলব উপজেলার রাজীব রায়ের ছেলে রতন রায়। সে দীর্ঘদিন ধরে লাকসাম বাইপাসে একটি ফার্মেসী খুলে ভেজাল ঔষুধ বিক্রি করে আসছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কে এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com