রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘মাদকের ভয়াবহতা দুর করতে না পারলে সকল উন্নয়ন মুখ থুবড়ে পড়বে’

মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, চুনারুঘাট থেকে মাদক চিরতরে নির্মুল করতে হবে। মাদকের ভয়াবহতা দুর করতে না পারলে সরকারের সকল উন্নয়ন মুখ থুবড়ে পড়বে। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠিন ভাবে আইন প্রয়োগ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মুজিব বর্ষ উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ আয়োজিত ইউনিয়ন উন্নয়ন উৎসব ২০২০ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাাদক কে এম আনোয়ার হোসেন।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক নুরুল আমিন, উপজেলা কৃষক লীগের আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা তাঁতী লীগ সভাপতি খন্দকার কবির মিয়া প্রমুখ।

ওই উৎসবে উপজেলার সব ক’টি সরকারি দপ্তর উন্নয়ন স্টল সাজিয়েছিলো। স্টলগুলোর মধ্য থেকে থানা পুলিশের স্টল প্রথম, উপজেলা প্রকৌশল বিভাগ ২য় ও প্রাথমিক শিক্ষা অফিস ৩য় স্থান অধিকার করে।

পরে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ৬ হাজার ৩শ চা শ্রমিক নৃ-জনগোষ্ঠী, প্রতিবন্ধী উপবৃত্তি, অনগ্রসর শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ ২ কোটি ৮০ লক্ষ অনুদানের টাকা বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com