রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে কারাদন্ড ও অর্থদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদন্ড ও অপর এক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় ৩টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও ১০ হাজার ঘনফুট বালু জব্ধ করা হয়।

বৃস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার কল্যাণপুর সংলগ্ন সেগুনটিলা এলাকায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জনকে আটক, ৩ টি ড্রেজার মেশিন ও ১০ হাজার ঘনফুট বালু জব্ধ করেন। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আদালত পরিচালনা করে অবৈধ বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুসারে অভিযুক্ত উপজেলার ফতেহপুর গ্রামের সালমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কল্যাণপুর গ্রামের নূরুল আমীনকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্ধকৃত ৩ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com