শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ (১ মার্চ) রবিবার সকাল ৯ টার দিকে সুমন মিয়া ওরফে সুন্দর আলীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দরবেশপুর গ্রামের আফছার উল্লার ছেলে।

সুত্রে জানা যায়, ২০০৮ সালের ২২ জুন নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আবুল মিয়াকে হত্যা করে সুমন মিয়া ও তার লোকজন। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়। এ প্রেক্ষিতে হবিগঞ্জের আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারী সুমন মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল।

আজ রবিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে র‍্যাব ৯- এর অপারেশন কমান্ডার মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে একটি অভিযানিক দল দরবেশপুর গ্রামে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com