শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে ১০২ বোতল ফেনসিডিলসহ ৪ পাচারকারী গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুর উপজেলায় সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুরে কাসিমনগর-কালিকাপুর সড়কের হবিবপুর এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বহরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের আ. রশিদের ছেলে রিপন মিয়া (১৯), শিবনগর গ্রামের ধনু মিয়ার ছেলে ওসমান গণি (৩৪), দ্বীন-মনিপুর ফরিদ মিয়ার ছেলে আল আমিন (২০) ও গাড়িচালক চৌমুহনী ইউনিয়নের সাহেবনগর গ্রামের এরশাদ মিয়ার ছেলে রুকন মিয়া(২৮)।

জব্দ করা হয়েছে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত সিএনজি অটোরিকশা।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com