শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নবীগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের নবীগঞ্জ বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমিতে জাহেদ মিয়া (২৫) নামে এক পান বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সড়কের পাশে একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয়। জাহেদ মিয়ার ওই ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাতে জাহেদ মিয়া শেরপুর বাজার থেকে তার পান দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কে বা কারা জাহেদ মিয়াকে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে যায়। সকালে স্থানীয়রা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত জাহেদের মাথায় দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের দাবী, জাহেদকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবী করেন তারা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড দ্রুত আমরা জড়িতদের চিহ্নিত করতে পারবো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com