শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদন্ড

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে মো. আল আমিন (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক উপজেলার কচুয়াদি গ্রামের আবুল হোসেন এর পুত্র।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে খনিজ মাটি রাস্তা সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মো. আল আমিন নামে এক যুবককে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় আটককৃত যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com