শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

‘আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না’

তরফ নিউজ ডেস্ক : মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, অনুষ্ঠান করলে এখানে হাজার হাজার লোক আসবে। তাদের কারও করোনা থাকতে পারে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।

আগামী ১৭ই মার্চ শুরু হচ্ছে মুজিববর্ষ। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের যোগ দেয়ার কথা রয়েছে।

তবে করোনা ভাইরাস নিয়ে সারা দুনিয়াতেই উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন। বাংলাদেশেও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে রোববার দিনভর সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় কমিটিও উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com