শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে সরকারি ভূমি থেকে মাটি উত্তোলনের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোহাম্মদ ইউসুফ নামের এক ব্রিকস ফিল্ড মালিককে ৩ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (০৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্লিগ্ধা তালুকদার এ দন্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্লিগ্ধা তালুকদারের নেতৃত্বে উপজেলার তগলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের রোডস এন্ড হাইওয়ের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রূপালী ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ও অভিযানে সার্বিক সহযোগিতা করে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী অফিসার স্লিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রূপালী ব্রিকস ফিল্ডকে সরকারি ভূমি থেকে উত্তোলনকৃত মাটি পুনরায় ভরাট করার নির্দেশ প্রদান করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com