শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে মারিয়া আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মীর বাবুল হোসেনের মেয়ে এবং প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার (৮ মার্চ) বিকেলে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বাবুল হোসেন প্রায় ২০ বছর আগে ব্যবসার কাজে বরগুনা জেলার পাথরঘাটা থানার আমরাতলা গ্রাম থেকে মাধবপুরে আসেন। তিনি জাব্বার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেপুর গ্রামে কামরুন নাহার নিপা নামে আরেক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ও ডা. মহি উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com