শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে সীমান্ত থেকে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের রামনগর ভারতীয় সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে  সোমবার (৯ মার্চ) সকালে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী চৌধুরী জানান, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল সোমবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর এলাকায় টহল দেয়ার সময় সীমান্ত এলাকায় এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরা দেখে তাকে আটক করতে চায়। সে দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে যায়।

টহল বিজিবি পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে এতে বাংলাদেশি সাড়ে ৭ লাখ টাকা জব্দ করে। তবে এখনো পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com