রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নিখোঁজের এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি লুবনার

নিখোঁজ লুবনা (ফাইল ছবি)

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে নিখোঁজের এক সপ্তাহ পার হলেও খোঁজ মেলেনি যুবতী লুবনা আক্তারের। নিখোঁজের পরদিন লুবনার সন্ধান চেয়ে তার পরিবার থানায় সাধারণ ডায়েরী করলেও এখন পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি পুলিশ। এদিকে নিখোঁজের বৃদ্ধা মা আছিয়া খাতুন মেয়েকে না দেখতে পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন। তিনি মেয়ের সন্ধানে বার বার জ্ঞান হারাচ্ছেন।

নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত আছান আলীর যুবতী মেয়ে লুবনা আক্তার (২২) গত ০২ মার্চ সোমবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসতঘরের বাহিলে গেলে আর ঘরে ফিরেনি। পরে লুবনার পরিবার তাদের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের সময় লুবনার পড়নে সেলোয়ার কামিজ ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি, শারীরিক গঠন মিডিয়াম। কোন হৃদয়বান ব্যক্তি নিখোঁজ লুবনার সন্ধান পেলে ০১৭৪৯ ৪৭০৯৯২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিখোঁজের বড় ভাই তাজুল ইসলাম গত ৩ মার্চ ১৩১নং মূলে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেছেন। আমরা তাকে খোঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com