শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

অধিক মুল্যে মাস্ক বিক্রি করায় চার ব্যবসায়ীর অর্থদন্ড

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : সাধারণ ক্রেতাদের জিম্মি করে মাস্কের দাম বেশি রাখায় বানিয়াচংয়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১০মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় বড়বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার এবং সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারায় বেশি দামে মাস্ক বিক্রি করায় ব্যবসায়ী মোশাররফ হোসেনকে ২হাজার, সুভাষ দত্তকে ১হাজার, রহমানিয়া এন্টারপ্রাইজকে ১হাজার ও ব্যবসায়ী রাকিব মিয়াকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে আতংকিত হয়ে পড়েছে মানুষ। বাংলাদেশে সম্প্রতি তিনজন করোনা আক্রান্তের খবরে দেশের জনগণ অনেকটাই চিন্তিত। প্রতিরোধে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহারের দিকে ঝুঁকছেন। এই সুযোগে একশ্রেণীর অতি মুনাফালোভীরা মানুষের কাছ থেকে অন্যায্য মুল্য হাতিয়ে নিচ্ছে। বাজার ঘুরে দেখা যায়, ৫০ থেকে ৬০টাকার একটি সার্জিক্যাল মাস্ক ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। যা ভোক্তা অধিকার আইনে দন্ডনীয়।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার জানান, বানিয়াচংয়ে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এর পর্যাপ্ত মজুদ রয়েছে। এর চাহিদাও খুব একটা বেশি নয়। তবে কিছু অসাধু ব্যবসায়ী অহেতুক এসব অধিক মুল্যে বিক্রি করছেন। তারপর থেকে যদি আর কোনো ব্যবসায়ী অধিক মুল্যে এসব বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালত চলাকালে বানিয়াচং থানার এসআই হিরক ভট্রাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ সহযোগীতা করেন। উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার দাবি সকলের।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com