শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বাহুবলে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা ও র‌্যালী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অফিসার্স ক্লাবে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খ্রিস্টফার হিমেল রিছিল।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমজাদ হোসেন ভুঁইয়া, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আবদাল মিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, শিক্ষিকা রেখা রানী মালাকার, ইউপি মেম্বার জ্যোস্না বেগম ও লাল বানু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com