বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নদিন ডোরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

এদিকে সরকারের সিনিয়র আর কোন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সে ব্যাপারে উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। খবর এএফপি’র।

কনজারভেটিভ দলের এই আইন প্রণেতা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমার করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে আমি অন্যদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছি।‘

তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মকর্তারা জানার চেষ্টা করছেন কোথায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন।

এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৩৭০ জনেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রাজনীতিবিদ হলেন ডোরিস।

টাইমসের খবরে বলা হয়, তিনি প্রধানমন্ত্রী বোরিস জনসনসহ কয়েকশ’ লোকের সংস্পর্শে এসেছিলেন।

ওই সংবাদপত্র জানায়, করোনাভাইরাসের ঘোষণা দেয়া নথিপত্রে স্বাক্ষর করার সময় শুক্রবার তিনি অসুস্থতা অনুভব করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com