মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কৃষি জমি থেকে মাটি পাচারের দায়ে জরিমানা, এসকেবেটর-ট্রাক্টর জব্দ

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি পাচারের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। এছাড়া মাটি পাচার কাজে ব্যবহৃত একটি এসকেবেটর ও দুইটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দন্ডাদেশ দেওয়া হয়।

জানা যায়, উপজেলার সাতপাড়িয়া গ্রামের হাওরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি পাচারের খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালিয়ে একটি এসকেবেটর ও দুইটি ট্রাক্টর জব্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল । পরে বিকেলে মোবাইল কোর্ট বসিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মটি পাচারের অপরাধে ট্রাক্টর চালক উপজেলার বরইউড়ি গ্রামের আব্দাল মিয়ার ছেলে মোজাহিদ মিয়া ও হরিতলা গ্রামের ঈমান আলীর ছেলে হান্নান মিয়াকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং এক্সেবেটরের মালিক উপজেলার শংকরপু গ্রামের আজগর আলীর ছেলে ওয়াছির মিয়াকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ( ভূমি) খৃস্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com