শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ছাতকে ৮ শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শিল্পনগরী ছাতক উপজেলায় আট শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট সহ দেলোয়ার হোসেন নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র‌্যাব।

বুধবার বিকেলে আরমতসহ ওই মাদক ব্যবসায়ীকে ছাতক থানায় সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত দেলোয়ার সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত ও শিল্পনগরী ছাতক উপজেলার উরর খুরমা ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

বুধবার বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের একটি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ইয়াবার চালানসহ দেলোয়ারকে আটক করেন।

এ সময় তার হেফাজত হতে বিশেষ প্যাকেটে রাখা ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি সিমকার্ড, একটি মোবাইল ফোন সেট ও ইয়াবা ক্রয় বিক্রয়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com