শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

বানিয়াচং উপজেলা চত্ত্বরে বিডি ক্লিন এর পরিচ্ছন্নতা অভিযান

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : “পরিছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা ও পরিচ্ছন্নতার বার্তা নিয়ে বৃহস্পতিবার (১২মার্চ) বিকাল ৩টায় বানিয়াচং উপজেলা পরিষদ চত্ত্বর ও এর আশেপাশে ফেসবুক ভিত্তিক সংগঠন বিডি ক্লিন বানিয়াচং এর ৬ষ্ট ইভেন্ট (পরিছন্নতা অভিযান) অনুষ্ঠিত হয়েছে।

পরিছন্নতা অভিযানের আগে যথারীতি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শপথ বাক্য পাঠ করান বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিডি ক্লিনের সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, বানিয়াচং আইডিয়াল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাংবাদিক জসিম উদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক নেতা নকীব ফজলে রকিব মাখন।

আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন বানিয়াচং এর সমন্বয়ক এস আর তাকসিন আহমেদ। পরে বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে পুরো উপজেলা পরিষদের মাঠ ও এর আশপাশ এলাকায় পড়ে থাকা বিভিন্ন রকমের উচ্ছিষ্ট কাগজ-পত্র এবং ময়লা আবর্জনা পরিষ্কার করেন। এই পরিচ্ছন্নতা অভিযানে বানিয়াচং বিডি ক্লিনের প্রায় ৩৮জন সদস্য অংশগ্রহন করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বিডি ক্লিনের জেলা সদস্য ফাহিম খান বলেন, গাড়ি আমার বাড়ি আমার রাখছি পরিষ্কার, মহান শহীদের রক্তে ভেজা এই মাটি আর নোংরা হতে দেবো না এই হোক আমাদের অঙ্গীকার।” পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি বেসরকারি স্থাপনায় এ অভিযান চলবে বলে জানান তিনি।

এ ছাড়া, সপ্তাহে একটি দিন হলেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা এবং প্রত্যেক দোকানের পাশে ময়লা ফেলানোর জন্য একটি করে ডাস্টবিন রাখার জন্য অনুরোধ করেন বিডি ক্লিনের সদস্যরা।

বিডি ক্লিন বানিয়াচং এর সমন্বয়ক তাসকিন আহমেদ বলেন,এ দেশটা আমাদের পরিষ্কার রাখার দায়িত্বও আমাদের তাই এখনই পরিহার করুন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। তারুণ্য জেগেছে ময়লা তুলছে, নিশ্চয়ই আমার দেশ হবে পরিষ্কার। আমরা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা এটাই আশা করি, একদিন বাংলাদেশ পরিচ্ছন্ন হবে। সেদিন সবাই মাথা উঁচিয়ে বলতে পারবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশের গর্বিত নাগরিক। এ বিষয়ে বিডি ক্লিন বানিয়াচং এর সমন্বয়ক এস আর তাকসিন আহমেদ জানান,পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন বানিয়াচং পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে প্রিয় বানিয়াচংকে তুলে ধরবে দেশের মানচিত্রে। ২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ নিয়ে সর্বত্র পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। পাশাপাশি বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।

উল্লেখ্য, বিডি ক্লিন’ হলো পরিছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকদের একটি প্লাটফর্ম একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com