সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে আগুনে পুড়ে সর্বশান্ত দুটি পরিবার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, ছাগল ও হাস-মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০টায় উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের হাবিব উল­ার পুত্র ছাও মিয়ার বসত ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় ছাও মিয়া ও তার ভাই নশা মিয়ার ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা নগদ ২৪ হাজার টাকা, মালামাল, ৩টি ছাগল ও হাস-মুরগি পড়ে যায়। খবর পেয়ে পাড়া প্রতিবেশী ও গ্রামের লোকজন এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের পুড়ে যাওয়া দুই পরিবারের লোকজন ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

এদিকে বৃহস্পতিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে যান বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল ও স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম। এসময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com