মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে রেলক্রসিংয়ে শিক পুঁতে চলাচল বন্ধ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ বাহুবলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত এভারকেয়ারে খালেদা জিয়ার পাশে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত, ৪২ শিক্ষক নেতাকে বদলি শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবকদের ক্ষোভ, প্রধান শিক্ষকের একক প্রচেষ্টায় চলছে পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় চরম সংকট বিপিএল: নিলামের আগে কে কোন দলে, নিলামে কে কোন ক্যাটাগরিতে বাহুবলে দ্বাদশ খুরশেদা হেকিম শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নবীগঞ্জে ২৬ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের সাজাপ্রাপ্ত আসামী সাহেব আলী (৫০) কে ২৬ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের শাহপরান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত শাহ্ আলমের পুত্র সাহেব আলীর বিরুদ্ধে একটি মারামারি মামলায় ৬ বছর ৩ মাসের সাজা হয়। এর পর থেকে সে আত্মগোপন করে।

গত বুধবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিলেট শাহপরাণ থানা এলাকার রোজভিউ হোটেলের সামন থেকে সাহেব আলীকে গ্র্রেফতার করে।

গ্রেফতার সাহেব আলীকে ওই দিন রাতেই নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com