শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে জুয়ার বোর্ডের পাহারাদারের লাশ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে ইসমাইল হোসেন (৫৮) নামে এক জুয়ার বোর্ডের পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ । সে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

শুক্রবার (১৩মার্চ) দুপুরে মাধবপুর থানা পুলিশ তার বাড়ির পাশে রেল লাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের মেয়ে নূরজাহান জানান, রেল লাইনের পূর্ব পাশে চা বাগান এলাকায় প্রতিরাতেই জুয়া খেলার একটি বোর্ড বসে। এবং আমার বাবা সে জুয়া খেলা পাহারা দিত। আর এ কাজের বিনিময়ে আমার বাবা কে জুয়াড়িরা প্রতিদিন ৫০০টাকা করে দিত এবং এ টাকা দিয়েই আমাদের সংসার কোনো ভাবে চলত।

তিনি আরো বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১০ টায় এ কাজের উদ্দেশ্যে বাবা ঘর থেকে বাহির হন আর আজ ভোরে আমাদের গ্রামের রেল লাইনের পাশে বাবার লাশ পড়ে থাকতে দেখতে পাই। বাবাকে পরিকল্পতি ভাবে হত্যা করে লাশ রেল লাইনের পাশে ফেলে যায়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হবিগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পক্ষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com