রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

খালেদার দায়িত্ব পালনে সিলেট আসছেন ড. কামাল

ছবি: ইন্টারনেট

তরফ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা আইনজীবী ড. কামাল হোসেন।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে সিলেট আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান। সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণা শুরু করবে তারা।

এদিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিলেট আসছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।

দলীয় সূত্রমতে, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির এই দুই শীর্ষ নেতা হজরত শাহ জালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেটে বেশ কয়েকটি পথসভায় অংশ নেয়ার কথা রয়েছে তাদের।

১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতো বিএনপি কিন্তু এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে এই জোট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com