সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

তরফ নিউজ ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে এক যুবলীগের নেতা নিহত হয়েছেন। এই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের নুরু পাটোয়ারীর হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. হানিফ (২৪)। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে নুরু পাটোয়ারীর হাট–সংলগ্ন একটি বাড়িতে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বৈঠকে বসেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা নৌকার পক্ষে স্লোগান দিয়ে মিছিল বের করেন। মিছিলটি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে মো. হানিফ গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এ ব্যাপারে সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বিডি২৪লাইভকে জানান, নুরু পাটোয়ারীর হাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে যুবলীগের নেতা হানিফ গুলিবিদ্ধ হন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সাথে লিটন নামে আরেক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com