শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ইতালি ফেরত দুই প্রবাসী

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের আজমিরিগঞ্জে ইতালি ফেরত দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় তারা ১৪ দিনের এ কোয়ারেন্টাইনে রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. মুখলেছুর রহমান উজ্জল। তিনি জানান, আমরা নিয়মিত বিদেশ ফেরত যাত্রীদের খোঁজ খবর নিচ্ছি।

সম্প্রতি ওই দুই প্রবাসী ইতালি থেকে দেশে ফিরেন। বিষয়টি জানার পরই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে। তবে প্রাথমিক ভাবে তাদের শরীরে কোন সমস্যা পরিলক্ষিত হয়নি।

এছাড়াও চুনারুঘাট উপজেলায় দুবাই ফেরত আরো দুই প্রবাসী বেশ কয়েকদিন যাবত হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলেও জানান তিনি। তাদের সবাইকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে। তবে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com