শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

লাখাইয়ে নবদম্পতিসহ পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের এক যুবক ফ্রান্স থেকে দেশে ফিরে সরকারি নির্দেশণা না মেনে বিয়ে করে বিপাকে পরেছে। ওই যুবকের বিয়ের খবর জানতে পেরে তার ওয়ালিমা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

পাশাপাশি স্ত্রীসহ তার পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছে প্রশাসন। অন্যাথায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।

লাখাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা কর্মকার জানান প্রবাসী গত ১১ ই মার্চ ফ্রান্স থেকে দেশে আসেন। ওই সময় থেকে ২ সপ্তাহ পর্যন্ত তার বধ্যতামূলক ভাবে কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও গত সোমবার তিনি বিয়ে করেন একই উপজেলার জিরুন্ডা গ্রামে।

মঙ্গলবার দুপুরে মাসুক মিয়ার বাড়িতে ছিল তাদের ওয়ালিমা অনুষ্ঠান। উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পারে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে করাব গ্রামে গিয়ে স্ত্রীসহ মাসুক মিয়ার বাড়ির সাবাইকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ওয়ালিমা অনুষ্ঠান ও বাতিল করা হয়েছে।

তিনি আরো জানান, প্রবাসীও তার পরিবারের লোকজন সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com