বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাহুবলে জাতির পিতার জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাঝে ছিল জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে পুস্পার্ঘ প্রদান, ভিক্ষুক পূনর্বাসন, গৃহীদের গৃহ প্রদান প্রভৃতি।

দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মিরপুর আলিফ-সোবহান কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে পুস্পার্ঘ প্রদান করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য কর্মসূচি শেষে বিকেলে অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিক ভাবে বিক্ষুক পূনর্বাসন ও গৃহ হীনদের মাঝে গৃহের চাবি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খিস্টফার হিমেল রিছিল, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার হাজী মোঃ নূর মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূসরাত-এ-ইলাহী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন, চা-পান বিক্রির বক্স ও সরঞ্জাম, ছাগ, মাছ ধরার জাল, ডিম পাড়া মুরগি, নগদ অর্থ ও গৃহহীনদের সরকারী অর্থায়নে নির্মিত ঘরের চাবি প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com