শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে নদীতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কাজী মাহমুদুল হক সুজন, নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে খোয়াই নদীর পানিতে ডুবে তুলি আক্তার (১২) নামে মাদ্রসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রসা ছাত্রী তুলি আক্তার ওই গ্রামের হেলাল মিয়ার মেয়ে ও স্থানীয় চাটপাড়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।

পুশিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামের ওপর দিয়ে বয়ে খোয়াই নদীতে মাদ্রাসা ছাত্রী তুলি আক্তার তার চাচাতো বোনকে সাথে নিয়ে গোসল করতে গিয়ে বালু তোলা গর্তে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন কোন কিছু বুঝে ওঠার আগেই তুলিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত উদ্ধার করেন।

খবর পেয়ে সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশিদ ও চুনারুঘাট থানার এসআই শেখ মোঃ আজহার ঘটনাস্থলে যান। মঙ্গলবার সন্ধ্যার পরে জানাযা নামাজ শেষে তুলির মরদেহ পারিবারিক কবরস্থানে দাপন করা হযেছে। বিষয়টি ণিশ্চিত করেছেন সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com