শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

করোনা ইস্যুতে বাংলাদেশকে ডব্লিওএইচও’র হুঁশিয়ারি

জাগরণ ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক হারে বিস্তারের আশঙ্কায় বাংলাদেশসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি কঠিন সতর্কবার্তা প্রেরণ করে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। সংস্থাটি জানায়, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। ভাইরাস যেন আরও মানুষের মধ্যে সংক্রমিত হতে না পারে তা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম জোরদার করতে হবে দেশগুলোকে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিওএইচও জানায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রায় ৫০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং প্রাদুর্ভাব ঠেকাতে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ এই পরিস্থিতি যেকোন মুহূর্তে চরম আকার ধারন করতে পারে।

সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং বলেন, বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এটি যদিও একটি ইঙ্গিত যে ভাইরাস সংক্রমণ বিষয়ক নজরদারি কার্যকরভাবে হচ্ছে, তবে কোভিড-১৯ প্রতিহত করতে আমাদের আরও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

ডক্টর ক্ষেত্রপাল সিং হাত ধোয়া, হাঁচি ও কাশি নিয়ন্ত্রণ এবং সামাজিকভাবে মানুষ থেকে দূরে থাকার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কেবল এগুলো মেনে চলার মাধ্যমে সংক্রমণ কমানোর সম্ভাবনা তৈরি হয়।

তবে বিশেষ সম্প্রদায়ের মধ্যে যদি ভাইরাস ছড়িয়েই পড়ে, সেক্ষেত্রে সংক্রমণের হার নিয়ন্ত্রণ করতে দেশগুলোকে আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। তখন জরুরি অবস্থায় নেওয়া পদক্ষেপের পরিধি এবং গুরুত্ব বাড়াতে হবে। জনসমাগম নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য সেবা এবং হাসপাতালের নেটওয়ার্ক তৈরি করা প্রয়োজন হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ গুরুত্ব দিচ্ছে শনাক্তকরণ, পরীক্ষা, চিকিৎসা, আইসোলেশন ও রোগীর সাথে কারা মেলামেশা করেছিলেন তাদের শনাক্তের ওপর।

সংস্থাটির দেওয়া পরিসংখ্যান মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশের আটিতে কোভিড-১৯ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। দেশগুলো হচ্ছে- থাইল্যান্ড ১৭৭, ইন্দোনেশিয়া ১৩৪, ভারত ৩৭, শ্রীলঙ্কা ১৯, মালদ্বীপ ১৩, বাংলাদেশ ১০ এবং নেপাল ও ভুটানে একজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com